ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় আজ (রোববার) সকাল ১১টায় ঘোষণা হতে পারে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় দেবেন।
সকালেই কারাগার থেকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৯ মে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা নিখোঁজ হওয়ার পর সোহেলের বাসা থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। মাত্র চার কার্যদিবসে বিচারকাজ শেষ করে আদালত আজ রায়ের দিন নির্ধারণ করেন।
@ইয়াসমিন রিমা