ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গত ১৯ মে সংঘটিত এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাত্র চার দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র জমা দেয়। দ্রুত বিচার কার্যক্রম শেষে ঘটনার ১৯ দিনের মধ্যেই আদালত রায় ঘোষণা করল।
মামলার এজাহার অনুযায়ী, রামিসাকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বপ্নাকে ঘটনাস্থল থেকে এবং সোহেলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
@ইয়াসমিন রিমা