ভালো কাজের কাফফারা দিচ্ছি: ফারুকীর

ভেতরের খবর নিউজ ডেস্ক:  অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই তিনি সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে, তা কখনো ভাবেননি।
রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে নিয়ে নানা ধরনের মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এসবের জবাব দিতে হওয়াটাকেই তিনি ‘কাফফারা’ হিসেবে উল্লেখ করেন।
ফারুকী দাবি করেন, তার পেশাগত জীবন পুরোপুরি বেসরকারি প্রতিষ্ঠানের কাজের ওপর নির্ভরশীল এবং কোনো সরকারের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল না। তিনি বলেন, নিজের কাজ ও দর্শকদের ভালোবাসার মাধ্যমে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন।
পোস্টের শেষ দিকে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভিত্তিহীন প্রচারণার কারণে তাকে অপ্রয়োজনীয় বিষয়ে সময় ব্যয় করতে হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *