চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত সদর মডেল থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন। অভিযানকালে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *