ই-জিপি আইন পর্যালোচনার আশ্বাস, মাঠ-পার্ক উদ্ধারে সরকারের উদ্যোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক:  সংসদে বিএনপির এমপি আশরাফ উদ্দিন অভিযোগ করেন, ই-জিপি ব্যবস্থায় ‘ফ্যাসিস্টের লোকেরা’ শক্তিশালী প্রোফাইলের কারণে সহজেই কাজ পেয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে এবং আইন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী দেশের পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে জনসাধারণের জন্য নিরাপদ করার দাবি জানান। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দখল হওয়া মাঠ ও পার্কগুলো উদ্ধার করে উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান, ঢাকায় ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *