পশ্চিমবঙ্গ থেকে ৪,৮০০ ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশে পাঠানোর দাবি

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ভারতের পশ্চিমবঙ্গ থেকে গত এক মাসে প্রায় ৪ হাজার ৮০০ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরও ৮৩৬ জন বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক আছেন এবং তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে।
সোমবার এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি অনুসরণ করছে রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ হোল্ডিং সেন্টার স্থাপন করে সন্দেহভাজনদের পর্যায়ক্রমে ফেরত পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক সোমবার দিল্লিতে শুরু হয়েছে। চার দিনের এ বৈঠকে ‘পুশ-ইন’ ইস্যু আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *