প্রেমের সম্পর্কের অভিযোগে শিবির নেতা জিসান বহিষ্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লায় নিখোঁজের পর উদ্ধার হওয়া ইসলামী ছাত্রশিবির নেতা জিসান আহমদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জিসান ও এক বিধবা নারীর মধ্যে পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাওয়ার পর সাংগঠনিক নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, জিসানকে উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত সংগঠনের কোনো প্রতিনিধি বা পরিবারের সদস্যদের তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ফলে নিখোঁজ বা কথিত অপহরণের ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই।
ফরহাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট নারীর বড় বোন জানিয়েছেন, জিসান ও ওই নারীর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া ওই নারী ও তার বাবাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের সঙ্গেও পরিবারের যোগাযোগ সম্ভব হয়নি।
ঘটনার প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি কথা বলতে না পারায় পুরো ঘটনার বাস্তবতা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় জিসান আহমদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে ছাত্রশিবির।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *