রাজবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজবাড়ীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এতে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি শ্রীপুর এলাকায় জড়ো হয়ে ব্যানার নিয়ে মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রাপ্ত একটি ভিডিওতে দেখা যায়, ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবি উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। অনেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যান। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, দেড় থেকে দুই মিনিটের এ ঝটিকা মিছিলের বিষয়ে তদন্ত চলছে। অন্যদিকে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *