ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫)। শনিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় এসে ৫–৭ জন অস্ত্রধারী তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের হাতে পিস্তল ও শটগান ছিল। হত্যার পর তারা ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে সরে যেতে বলে।
নিহত মাসুদুল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ধারণা করছে, রাজনৈতিক বিরোধ বা বালু ব্যবসা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
@ইয়াসমিন রিমা