ভেতরের খবর নিউজ ডেস্ক: জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু হচ্ছে। আজ এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলসহ চালু হওয়া এসব আইসিইউতে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ জেলাতেই উন্নত চিকিৎসাসেবা পাবেন। ফলে গুরুতর রোগীদের রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।
মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালে এ সুবিধা চালু হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য মহামারি মোকাবিলার সক্ষমতা বাড়াবে।
@ইয়াসমিন রিমা