রাজবাড়ীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক:  রাজবাড়ীর কালুখালী উপজেলার বিলমানুষমারি গ্রামের নিখোঁজ যুবক আসাদুল ইসলামের (২৫) হাত-পা বাঁধা মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলারও চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদুল ইসলাম বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বিষয়টি কালুখালী থানাকে জানানো হয়। পরদিন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, আসাদুলকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *