প্রধানমন্ত্রীর নির্দেশে বদল হচ্ছে বিতর্কিত দুই ইউনিয়নের নাম

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্বাগত জানিয়েছেন।
নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সমালোচনার পর বিষয়টি জাতীয় সংসদেও ওঠে। অভিযোগ ছিল, প্রতিমন্ত্রীর দুই ছেলে ও তাঁর পৈতৃক বাড়ির নামে তিনটি ইউনিয়নের নাম রাখা হয়েছে। যদিও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টিকে কাকতালীয় বলে দাবি করেন।
বগুড়ার জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি অনুষ্ঠিত হবে এবং স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *