রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, অনির্দিষ্টকালের ধর্মঘট

ভেতরের খবর নিউজ ডেস্ক:  রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা ও নগদ ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
জানা গেছে, কারুশ্রী জুয়েলার্সে ঢুকতে চোরেরা পাশের আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং দুই দোকানের মাঝের দেয়াল কেটে চুরি সংঘটিত করে। ঘটনার পর পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহীর জুয়েলার্স ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *