চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সকালে রেলওয়ে পাবলিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলের দুই প্রহরীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে জয়নাল কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্কুলের দারোয়ান আজাদ ও সমীর দাশ তাঁকে আটক করেন। পরে তাঁকে মারধর করা হলে আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, মারধরের পাশাপাশি জয়নালকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে। জয়নালের মা ছেনোয়ারা বেগম বলেন, তাঁর ছেলে দোষী হলেও আইনগত বিচার হওয়ার কথা ছিল, এভাবে পিটিয়ে হত্যা করা ঠিক হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে লাশ নিতে বাধা দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, চুরির অভিযোগে আটক এক যুবককে মারধরের ঘটনায় দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগের সত্যতা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *