শিবির নেতা সাইফুল্লাহ খুন

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। হামলায় তার বন্ধু সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশ সাইফুল্লাহর ওপর হামলা চালান। এতে শাবলের আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
সাঘাটা থানার ওসি পবিত্র কুমার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *