ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান। সোমবার বাজেট আলোচনার সময় অনেক মন্ত্রীর আসন ফাঁকা দেখে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিত থাকা প্রয়োজন। তিনি মন্তব্য করেন, ‘শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।’
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও সংসদে তাঁদের উপস্থিত থাকা উচিত। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন বিরোধী দলের নেতা ও উপনেতার অনুপস্থিতির বিষয়টিও তুলে ধরেন।
তবে স্পিকার বলেন, বিরোধী দলের নেতা না থাকলেও মন্ত্রীদের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সংসদের সৌন্দর্য রক্ষায় সবার উপস্থিতি কামনা করেন তিনি।
@ইয়াসমিন রিমা