দেশে জিআই স্বীকৃতি পেয়েছে ৬৪ পণ্য

ভেতরের খবর নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমানে দেশে ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নিবন্ধিত জিআই পণ্যের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বস্ত্র, কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, হস্তশিল্প ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন পণ্য। এসব পণ্য দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আঞ্চলিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে।
জিআই স্বীকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো জামদানি শাড়ি, ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, দিনাজপুরের কাটারিভোগ চাল, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, সুন্দরবনের মধু এবং গাজীপুরের কাঁঠাল।
এছাড়া শেরপুরের তুলশীমালা চাল, ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডা, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর লটকন, ভোলার মহিষের দুধের কাঁচা দই, কিশোরগঞ্জের অষ্টগ্রামের চিজ, বরিশালের আমড়া, মেহেরপুরের হিমসাগর আম এবং মানিকগঞ্জের হাজারি গুড়ও জিআই স্বীকৃতি পেয়েছে।
মন্ত্রী জানান, এসব পণ্যের জিআই নিবন্ধন দেশের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক পণ্যের স্বকীয়তা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নিজস্ব পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সহায়তা করছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *