ভেতরের খবর নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। এলাকাটির প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে আছেন এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে একই কর্মসূচি কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৩০ জুন পর্যন্ত “ইন এইড টু সিভিল পাওয়ার” আওতায় এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করবে বলে জানা গেছে।
@ইয়াসমিন রিমা