ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এদিকে, বিক্ষোভ চলাকালে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের সমর্থক বা ‘দোসর’ আখ্যা দিয়ে জামায়াতের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *