বিচার নিশ্চিত করুন, নয়তো বিদায়ের প্রস্তুতি নিন : জামাতের আমির

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বললেও কার্যত ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় সরকারকে বিদায়ের প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১–দলীয় ঐক্যের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন তাদের অবস্থান বদলে গেছে। তিনি বলেন, গত কয়েক মাসে দেশে শত শত হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলোর বিচার হচ্ছে না। এমনকি দলীয় কর্মীদের প্রতিও অনেক নেতার দায়বদ্ধতা দেখা যাচ্ছে না।
ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, “মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। না হলে আপনাদের যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে।”
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশ অতীতেও বহু গণআন্দোলন ও বিপ্লবের সাক্ষী। তাই জনগণের ন্যায়বিচারের দাবি উপেক্ষা করা হলে নতুন আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে।
সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অনেক আলোচিত ঘটনার তদন্ত ও বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে। এর ফলে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিএনপির কিছু নেতার বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, কোনো আদর্শকে হত্যা করা যায় না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের আদর্শ নির্মূলের চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান।
দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকিং খাত এমনকি খেলাধুলার ক্ষেত্রেও দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। তারা অতীতের গুম, খুন ও নির্যাতনের বিচার এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *