মেসিকে সেরা বলেননি রোনালদো

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তবে এবার আলোচনার কারণ কোনো প্রশংসা নয়, বরং তার নামে প্রচারিত একটি ভুয়া উক্তি।
সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলে মন্তব্য করেননি।
রোমারিও প্রশ্ন করেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা এই কথার মানে কী?’ জবাবে হাস্যরসের সঙ্গেই রোনালদো বলেন, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন।
তিনি জানান, বিষয়টি জানার পর তার প্রতিনিধিরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে ঘটনার উৎস অনুসন্ধান করেন। পরে তারা জানতে পারেন, বার্সেলোনাভিত্তিক একটি সংবাদমাধ্যম তার নামে ভুয়া সাক্ষাৎকার ও উদ্ধৃতি প্রচার করেছিল।
বিতর্কটির সূত্রপাত হয় বিশ্বকাপে মেসি রোনালদোর গোলসংখ্যা অতিক্রম করার পর। সে সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, রোনালদো নাকি মেসিকে ‘সর্বকালের সেরা’ বলে আখ্যায়িত করেছেন। তার নামে প্রচারিত সেই বক্তব্যে বলা হয়েছিল, ‘বিশ্বের এখন সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’
তবে অল্প সময়ের মধ্যেই রোনালদোর প্রতিনিধিরা বিষয়টি অস্বীকার করেন এবং জানান, তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।
যদিও মেসিকে সর্বকালের সেরা বলে ঘোষণা করেননি রোনালদো, তবুও আর্জেন্টাইন মহাতারকার প্রতি তার শ্রদ্ধা ও প্রশংসা বরাবরই প্রকাশ্যে এসেছে। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড মেসি ভেঙে দেওয়ার পর তাকে অভিনন্দনও জানিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
এ ঘটনায় আবারও ফুটবল বিশ্বে ভুয়া উদ্ধৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি সামনে এসেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *