বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বন্ধু রজব আলী, জিশান আলী ও মেহেদী হাসানের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজবের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *