চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে নিউমার্কেটের রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় নাচোল ও শিবগঞ্জ ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, নিউমার্কেট এলাকায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী স্টোর ও চাঁপাই স্টোর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় নিউমার্কেটের অন্যান্য দোকান ও আশপাশের স্থাপনা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *