ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে আবেগাপ্লুত হয়েছেন নেইমার জুনিয়র .। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নামার পর ম্যাচ শেষে ড্রেসিংরুমে একা বসে কেঁদেছেন তিনি।
৯৮১ দিন পর জাতীয় দলে ফেরা এই তারকা জানান, ব্রাজিলের জার্সিতে আবার খেলতে পারা তাঁর ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন দল থেকে দূরে থাকার পর মাঠে ফিরতে পেরে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন।
নেইমার বলেন, সমর্থক, পরিবার ও বন্ধুদের প্রার্থনা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্যও বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
@ইয়াসমিন রিমা