এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে সংসদ ছাড়ে দিবো: হাসনাত আবদুল্লাহ

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেট আলোচনার সময় ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়তের জন্য বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কখনও বরাদ্দ থেকে বঞ্চিত না করার কথা বলেননি, বরং তার এলাকার মানুষ যেন কোনো কারণে বঞ্চিত না হন, সে কথাই বলেছেন।
সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সংসদে নানা মন্তব্য করা হচ্ছে। তিনি দাবি করেন, আগে রিকশায় চলাফেরা করলেও এখন গাড়িতে চলাচল নিয়ে অভিযোগ তোলা হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে যদি তার বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি বা অসৎ উপায়ে অর্জিত সম্পদের প্রমাণ দিতে পারে, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *