গুমের শিকার পরিবারকে ভাতা দেওয়ার আশ্বাস ফখরুলের

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকায় আয়োজিত এক জাতীয় সংলাপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মতো গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকেও ভাতার আওতায় আনা উচিত। তিনি জানান, আগামী অর্থবছরের বাজেটেই এ বিষয়ে বরাদ্দের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘প্রতিকার ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে এই সংলাপের আয়োজন করে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) ও মায়ের ডাক।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকেও রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা দেওয়া উচিত। তিনি বলেন, “অবশ্যই তাদের ভাতা দিতে হবে এবং আমরা এ বাজেটেই সে বিষয়ে প্রভিশন রাখার ব্যবস্থা করব।”
তিনি আরও বলেন, গুমের শিকার পরিবারগুলোর ক্ষতি কখনো পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে, সাহস দিতে পারে এবং ভবিষ্যৎ জীবন গঠনের সুযোগ সৃষ্টি করতে পারে।
এ সময় গুমের ঘটনাগুলোর বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *