ধলা সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

ভেতরের খবর নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
শুক্রবার ভোরে ধলা সীমান্ত এলাকার ১৩৫/৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সীমান্তের গেট খুলে তিনজনকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। তারা পাটখেতের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন কৃষক বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অনুপ্রবেশকারীরা পালিয়ে পুনরায় ভারতীয় সীমান্তের দিকে চলে যায়।
স্থানীয় বাসিন্দা জবেদ আলী জানান, ভোরের দিকে কয়েকজনকে কাঁটাতারের গেট খুলে এপারে পাঠানো হয়। তবে কৃষকদের সতর্কতায় বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা ফিরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধাগোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার বলেন, কয়েকজন সীমান্ত অতিক্রমের চেষ্টা করলেও বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার ভোরেও একই সীমান্তের সহড়াবাড়িয়া এলাকায় ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। সেদিনও বিজিবির বাধার মুখে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *