ভেতরের খবর নিউজ ডেস্ক: ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, “ইসলামি ব্যাংক ডাকাতি হয়েছে, কারণ ডাকাত খারাপ ছিল।” শুক্রবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পার্থ বলেন, যে ব্যক্তি বা গোষ্ঠী ইসলামী ব্যাংককে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের ব্যাংকের পরিচালনায় বা গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত নয়। তাঁর এই বক্তব্য সংসদে আলোচনার জন্ম দেয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রথম আলো এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
@ইয়াসমিন রিমা


