ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, এখন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই ফতোয়া পাওয়া যায়। তিনি বলেন, যিনি সংসদে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলেছেন, তাঁর কাছ থেকেই ফতোয়া নেওয়া হবে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতে ইসলামীকে বুঝতে হলে এর শতবর্ষের ইতিহাস জানতে হবে এবং দলটি ইসলামি কি না, সে বিষয়ে নতুন করে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন এ প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। তিনি মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবিও জানান।
@ইয়াসমিন রিমা