মীর তারেককে ধরতে গিয়ে ফিরে গেল পুলিশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেককে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার রাতে নগরের নিউমার্কেট এলাকার একটি বাসা প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে পুলিশ। এ সময় মীর তারেক ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাঁর সমর্থকেরা বাসার নিচে অবস্থান নিয়ে স্লোগান দেন।
পরে পুলিশ জানায়, যে আসামিকে ধরতে তারা সেখানে গিয়েছিল, তিনি ওই বাসায় ছিলেন না। ফলে পুলিশ অভিযান শেষ করে ফিরে যায়।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর একটি বাসা থেকে গুলিবিদ্ধ এক যুবক, পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মীর তারেকের নাম আলোচনায় আসে। এছাড়া তিনি একটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *