ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে। দলের বর্তমান ‘সুপার ইলেভেন’ নেতৃত্ব কাঠামো পরিবর্তন করে ‘সুপার সিক্স’ গঠন করা হচ্ছে।
নতুন কাঠামোয় আহ্বায়ক, সদস্যসচিব, দুই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দুই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এই ছয়টি পদ থাকবে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেন বহাল থাকছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক জটিলতা ও আমলাতান্ত্রিক ধীরগতি কমিয়ে কার্যক্রমে গতি আনতেই এই পুনর্গঠন করা হচ্ছে। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন কাঠামো চূড়ান্ত হতে পারে।
পুনর্গঠিত কমিটি আগামী বছরের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।
@ইয়াসমিন রিমা