হাসনাত ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-লুটের অভিযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার দেবীদ্বারে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির শরিক দল গণঅধিকারের ট্রাক প্রতীকের এজেন্ট মহিউদ্দিনের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মহিউদ্দিনের দাবি, নির্বাচনের দিন ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে এনসিপির সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরদিন রাতে স্থানীয় বাজারে আল-আমিন মোল্লার নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় সন্তানের চিকিৎসার জন্য রাখা ১১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
মহিউদ্দিনের স্ত্রী হ্যাপি বেগম অভিযোগ করেন, বিএনপির রাজনীতি করার কারণে তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।
এ ঘটনায় মামলা করতে গিয়ে পুলিশ সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন মহিউদ্দিনের পরিবার। তার বড় ভাইয়ের দাবি, থানায় গেলে মামলা না নিয়ে তাদের নিরুৎসাহিত করা হয়। মহিউদ্দিনের বাবা মনু মিয়াও অভিযোগ করেন, সমঝোতার চেষ্টা করলেও হামলাকারীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত আল-আমিন মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং কারা হামলা করেছে, সেটিও তিনি জানেন না।
অন্যদিকে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, এ ঘটনায় কেউ থানায় মামলা করতেও আসেনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *