গাজায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার

ভেতরের খবর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ), যার বরাত দিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।
পিএফএর দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাঁর মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানিয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *