গোপালগঞ্জে জুলাই পদযাত্রা বাতিল, থাকবে দোয়া-মোনাজাত

ভেতরের খবর নিউজ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবসে’ গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ করবে না। নিরাপত্তাজনিত বিবেচনা এবং একই দিনে রংপুরে কর্মসূচি থাকায় কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে যাচ্ছেন না।
দলের স্থানীয় নেতা-কর্মীরা সেদিন সাংগঠনিক আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন। তবে এনসিপি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে প্রচারণার অংশ হিসেবে গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হন। তাই এবার কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *