ছুটির দিন ভেবে এইচএসসি পরীক্ষা মিস, কেন্দ্রে ঢুকতে পারেননি শিক্ষার্থী

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে সাপ্তাহিক ছুটির দিন ভেবে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি মোসা. শাহনাজ খাতুন নামে এক পরীক্ষার্থী।
শনিবার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা ছিল। শাহনাজ খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ছিল চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ।
শাহনাজ খাতুন জানান, শনিবার ছুটির দিন হওয়ায় তিনি ভেবেছিলেন সেদিন কোনো পরীক্ষা নেই। পরে পরীক্ষা থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত কেন্দ্রে গেলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, রুটিন ভালোভাবে না দেখার কারণেই এ ভুল হয়েছে। তবে বিষয়টি বিবেচনা করে তাকে বিকল্প কোনো পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের এক শিক্ষক জানান, শাহনাজ খাতুন পরীক্ষা শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছান। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বিধি অনুযায়ী তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *