ভেতরের খবর নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি খন্দকার আমিনুল ইসলাম (মিন্টু)কে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ জয় উদ্যাপনে তাঁর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তবে আমিনুল ইসলাম দাবি করেন, তিনি নারীর পোশাক নয়, নিজের হলুদ রঙের পাঞ্জাবি পরেই আনন্দ প্রকাশ করেছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ জানান, আগেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সতর্ক করা হয়েছিল।
@ইয়াসমিন রিমা