ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। রাউন্ড অব ১৬-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দেশটি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় দুই দলই গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।
এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ম্যাচ শেষে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন অসংখ্য ব্রাজিল সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমেও হতাশা প্রকাশ করেন সেলেসাও ভক্তরা।
অন্যদিকে, ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে নতুন স্বপ্ন দেখছে দলটি।
@ইয়াসমিন রিমা