শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই

ভেতরের খবর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া রায় ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করুন এটাই প্রত্যাশা।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপনসিবিলিটির দায়ে শেখ হাসিনার সাজা হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিলের সুযোগ থাকলেও সেই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে তিনি দেশে ফিরে দণ্ড চ্যালেঞ্জ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বিভাগ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরসহ মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। কিছু মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা চলছে। তাই দেশে এসে এসব মামলার বিচার মোকাবিলা করা উচিত।
সংবাদ সম্মেলনে মো. আমিনুল ইসলাম আরও জানান, শাপলা চত্বরের ঘটনায় হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং তাকেও ওই মামলায় আসামি করা হবে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় স্নাইপার রাইফেল ব্যবহারের প্রমাণ তদন্তে পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কয়েকটি মামলার তদন্তে পুলিশের নামে বরাদ্দ করা কিছু অস্ত্র বাস্তবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *