প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি গণঅধিকার পরিষদ গঠনে ভূমিকা রাখেন এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
গত ডিসেম্বরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ৫৫ হাজার ৬৭০ ভোট পেয়ে তৃতীয় হন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়োগের প্রজ্ঞাপনের কপি প্রকাশ করে রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *