ভেতরের খবর নিউজ ডেস্ক: বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, প্রধানমন্ত্রী নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন।
এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তাকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
@ইয়াসমিন রিমা