এমপি নজরুলের ভিডিও ঘিরে সাতক্ষীরায় তীব্র আলোচনা-সমালোচনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রথমে দলটির অনেক নেতা-কর্মী ভিডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে জানান, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
ঘটনাটি নিয়ে বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি নেতারা ঘটনার সমালোচনা করে এর বিচার ও এমপির পদত্যাগের দাবি তুলেছেন। অন্যদিকে জামায়াত ও ছাত্রশিবিরের অনেক নেতা-কর্মীও হতাশা প্রকাশ করে দলীয়ভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে, যা সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *