রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে এ বিষয়ে সরকার এখনো কিছু জানে না এবং সরকারের কোনো পদক্ষেপও নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজার বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, তা আপাতত গুঞ্জনই। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ হয়েছে কি না এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে কক্সবাজারকে পর্যটন, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং প্রয়োজনে বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *