ভেতরের খবর নিউজ ডেস্ক: ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে ফ্রান্সে অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালিতেও একাধিক এলাকায় দাবানল অব্যাহত রয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে দাবানল জনবসতির জন্য বড় হুমকি হয়ে ওঠায় বৃহস্পতিবার রাতে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক স্থানে একযোগে আগুন ছড়িয়ে পড়া, প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত জনবল ও সম্পদের প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ফ্রান্সের সহায়তায় ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া বিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন পর্যটন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়
ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…