পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লো আশুলিয়ায়

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করার ঘটনায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলির মুখে পড়ে পুলিশ। পাল্টা গুলি চালালেও অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পাঁচ তলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশুলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *