রাষ্ট্রপতি প্রার্থী দলীয় ফোরামেই চূড়ান্ত হবে: ফখরুল

ভেতরের খবর নিউজ ডেস্ক: পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি কাকে মনোনয়ন দেবে, সে সিদ্ধান্ত দলীয় ফোরামেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রোববার (২৬ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম আলোচনায় রয়েছে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্লিজ, সংবিধান অনুযায়ী যে নিয়ম আছে, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে।’
এদিকে, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, কৃষকদের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রান্তিক কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষির প্রতি আগ্রহ কমছে।
তিনি কৃষিপণ্য সরাসরি বাজারজাতের ব্যবস্থা, গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া, আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার এবং তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সমন্বয়ে উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।
দুই দিনব্যাপী এ পরিকল্পনা সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *