ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোসা. পিয়ারা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জানায়, গত ২৮ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কানসাট মিলিক গ্রামের বাসিন্দা মো. ইসরাইলের স্ত্রী পিয়ারা বেগমকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ডিএনসির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
@ইয়াসমিন রিমা