ভেতরের খবর নিউজ ডেস্ক: হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর মৌলভীবাজারে গেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলম বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অভিযোগ দায়েরের মাধ্যমে তারা আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা দেওয়াকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
তিনি আরও বলেন, হামলা বা বাধা এনসিপির রাজনৈতিক কার্যক্রম থামাতে পারবে না। দলটি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
@ইয়াসমিন রিমা


