গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীতে গ্যাস–সংকট ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাসন ও পাতিল হাতে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় সমাবেশ শেষে পেট্রোবাংলা ভবনের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন দলটির নেতা–কর্মীরা।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করেন, জ্বালানি খাতের বিভিন্ন সংস্থা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, চলমান গ্যাস–সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে এবং কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গ্যাস–সংকটে সাধারণ মানুষ, বিশেষ করে গৃহিণীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি আদায় করা হবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, আগামী ১০ আগস্টের মধ্যে গ্যাস–সংকটের সমাধান না হলে জনগণ গ্যাস অফিস ঘেরাও করবে। তিনি দাবি করেন, বিদ্যুতের মতো গ্যাসের দামও বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি পেট্রোবাংলা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৬৭ শতাংশ এবং সিএনজিতে ৫১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়ে জ্বালানি বিভাগে নীতিগত অনুমোদন চেয়েছে। অনুমোদন পেলে বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম আহ্বায়ক অহিদুল আলম ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্য নেতারা বক্তব্য দেন। কর্মসূচি শেষে নেতারা জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চলবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধেও শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *