আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম

ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী মত দমন–পীড়নের পুরোনো কৌশল বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘সম্প্রীতির জুলাই গণ–অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা। সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থান ছিল অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ রয়েছে। তাই কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি।

আলোচনা সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

এ ছাড়া বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার এবং বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুরও বক্তব্য দেন। তাঁরা জুলাই গণ–অভ্যুত্থানের অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *