ভেতরের খবর নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে জুলাইযোদ্ধারা প্রস্তুত থাকবে। তিনি আরও দাবি করেন, বিএনপি যদি তার দেশে ফেরার পথ প্রস্তুত করে, তাহলে বিমানবন্দর থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।
@ইয়াসমিন রিমা